রাতে জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদে প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাতে জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৩০ মার্চ ২০২৬

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদে প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানী গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করতে সারাদেশ থেকে জেলা পরিষদের প্রশাসকরা ঢাকায় এসেছেন। তারা রাত সাড়ে ৮টায় গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে অংশগ্রহণ করবেন।

Main News

নামপ্রকাশে অনইচ্ছুক জেলা পরিষদের এক সদস্য জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ডেকেছেন। কেন ডেকেছেন সেই বিষয়ে এখনও কিছু জানায়নি।

তবে প্রধানমন্ত্রী কার্যালয়ে সূত্রে জানা যায়, জেলা পরিষদের সদস্যদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন। বিশেষ করে জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তার জেলা পরিষদের প্রশাসকদের পরিকল্পনা শুনবেন এবং নিজের পরিকল্পনা জানাবেন বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে।