সিলেটের সব সেবা এখন এক অ্যাপে: বড় বিনিয়োগের সুযোগ দিচ্ছে ডিজিটাল স্টার্টআপ 'OneGo'

নিজস্ব প্রতিবেদক, সিলেট |

সিলেটের সব সেবা এখন এক অ্যাপে: বড় বিনিয়োগের সুযোগ দিচ্ছে ডিজিটাল স্টার্টআপ 'OneGo'

21 Mar 2026, 11:42 PM

ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এবার সিলেট নগরবাসীকে ওয়ান-স্টপ সলিউশন দিতে আসছে নতুন সুপার-অ্যাপ 'OneGo'। সিলেট শহরের প্রতিটি দোকান, রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, ফার্মেসি এবং বিভিন্ন জরুরি সার্ভিসকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই স্টার্টআপটি।

OneGo' অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই শহরের যেকোনো প্রান্তের পছন্দের দোকান থেকে পণ্য অর্ডার করতে পারবেন। প্ল্যাটফর্মটির বিশেষত্বের মধ্যে রয়েছে: শহরের সব দোকান এক ঠিকানায়: এলাকার ছোট-বড় সব দোকান থাকবে হাতের মুঠোয়। সবকিছু হোম ডেলিভারি: খাবার, নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি, জরুরি ঔষধ কিংবা ইলেকট্রনিক্স পণ্য—সবই পৌঁছাবে দরজায় ও স্মার্ট ডেলিভারি সিস্টেম: উবার বা পাঠাও-এর মতো উন্নত ট্র্যাকিং ও দ্রুততম ডেলিভারি ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

Main News

সিলেট শহরে বর্তমানে হাজার হাজার নিবন্ধিত দোকান এবং লক্ষাধিক নিয়মিত গ্রাহক রয়েছেন। দ্রুত পরিবর্তনশীল জীবনযাত্রায় মানুষ এখন অনলাইন কেনাকাটার দিকে ঝুঁকছে। এই ক্রমবর্ধমান মার্কেটকে পুঁজি করেই OneGo তার কার্যক্রম বিস্তৃত করছে, যা সিলেটের স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বিনিয়োগ ও অংশীদারিত্বের সুযোগ: প্রজেক্টটি বর্তমানে এর সম্প্রসারণ পর্যায়ে রয়েছে। বড় পরিসরে এই ডিজিটাল বিপ্লবের অংশ হতে আগ্রহী বিনিয়োগকারী (Investor) অথবা বিজনেস পার্টনারদের খুঁজছে ওয়ানগো টিম।

সিলেটের সব সেবা এখন এক অ্যাপে: বড় বিনিয়োগের সুযোগ দিচ্ছে ডিজিটাল স্টার্টআপ 'OneGo'সিলেটের সব সেবা এখন এক অ্যাপে: বড় বিনিয়োগের সুযোগ দিচ্ছে ডিজিটাল স্টার্টআপ 'OneGo'

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা একটি সম্ভাবনাময় এবং আধুনিক টেক-স্টার্টআপের সাথে যুক্ত হয়ে আগামীর ডিজিটাল বাজারে নিজেদের অবস্থান গড়তে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।