সিলেটে মাত্র ২ টাকায় ঈদের খুশি: 'চাঁন্দের হাট'-এ হাসলো পথ শিশু

নিঃস্বার্থ পরিবারে আয়োজনে, চাঁন্দের হাট, দুই টাকায় ঈদ শপিং, ১৭ মার্চ, ২০২৬

সিলেটে মাত্র ২ টাকায় ঈদের খুশি: 'চাঁন্দের হাট'-এ হাসলো পথ শিশু

১৭ মার্চ, ২০২৬

সিলেটের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে ফের সফলভাবে সম্পন্ন হলো ব্যতিক্রমী আয়োজন ‘চাঁন্দের হাট’। স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ পরিবার-সিলেট-এর উদ্যোগে আজ ২৭ রমজান (১৭ মার্চ) মঙ্গলবার দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই উৎসবমুখর বাজার বসে।

২০১৮ সাল থেকে চলে আসা এই প্রজেক্টের মূল বিশেষত্ব হলো, এখানে পোশাকগুলো বিনামূল্যে বিতরণ করা হয় না। বরং শিশুদের আত্মমর্যাদা রক্ষায় মাত্র ২ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো নতুন জামা-কাপড় কেনার সুযোগ করে দেওয়া হয়। আজ ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশু ও মানুষ এই 'চাঁন্দের হাট' থেকে তাদের ঈদের শপিং সম্পন্ন করেছে।

Main News

সকাল গড়াতেই শহিদ মিনার প্রাঙ্গণে ভিড় জমায় শত শত শিশু। বাহারি রঙের নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। নিজের পছন্দমতো জামা বেছে নেওয়ার পর হাতে থাকা দুই টাকা দিয়ে যখন শিশুরা প্যাকেট করা নতুন পোশাক বুঝে নিচ্ছিল, তখন তাদের চোখেমুখে ছিল অন্যরকম এক তৃপ্তি।

আয়োজক সংগঠন নিঃস্বার্থ পরিবার-সিলেট-এর প্রতিনিধিরা জানান: আমরা চাই না এই শিশুরা নিজেদের অসহায় ভাবুক। তারা নামমাত্র মূল্যে এই কাপড় কিনছে—এটিই তাদের আনন্দ। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আমরা ৫০০ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দিত।

সিলেটে মাত্র ২ টাকায় ঈদের খুশি: 'চাঁন্দের হাট'-এ হাসলো পথ শিশুসিলেটে মাত্র ২ টাকায় ঈদের খুশি: 'চাঁন্দের হাট'-এ হাসলো পথ শিশু

বিকেল নাগাদ নতুন পোশাকের সবগুলোই শিশুদের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে এবারের প্রজেক্টের সফল সমাপ্তি ঘটে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে কোনো শিশুর ঈদই আর নিরানন্দ থাকবে না।