ইরানে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, আরো ৩ হাজার বাকি: ট্রাম্প

ইরানে প্রায় ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু এখনো বাকি রয়েছে

ইরানে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, আরো ৩ হাজার বাকি: ট্রাম্প

৩০ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে প্রায় ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু এখনো বাকি রয়েছে। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেল উৎপাদন কেন্দ্র দখলের হুমকি পুনর্ব্যক্ত করলেও একই সঙ্গে জানান, পাকিস্তানের ‘দূতদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

Main News

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে শিগগিরই কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি।

এর পরিবর্তে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে এখনো প্রায় ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে।’

সূত্র: আলজাজিরা।